Betar Vidyasagar - বেতার বিদ্যাসাগর
🎙️ সূচনা ও পথচলা
‘বেতার বিদ্যাসাগরে’র পথ চলা শুরু ২০২০ সালে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার অঙ্গনে এটিই দ্বিতীয় কমিউনিটি রেডিও স্টেশন। ‘Ministry of Information and Broadcasting’ এর অনুমোদন প্রাপ্ত এই রেডিও স্টেশনটি ১৫ কিলোমিটার রেডিয়াসের মধ্যে গ্রামীণ ও জঙ্গলমহল এলাকায় বসবাসকারী অনগ্রসর সম্প্রদায়ের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত।
🌱 সামাজিক সচেতনতা
দীর্ঘ পাঁচ বছর ধরে ‘বেতার বিদ্যাসাগর’ স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া প্রভৃতি নানাবিধ বিষয়ে মানুষকে সচেতন করে চলেছে। এই সম্প্রচার বর্তমানে শুধুমাত্র ১৫ কিলোমিটার রেডিয়াসের মধ্যে সীমাবদ্ধ নয়; Facebook, YouTube ইত্যাদি সামাজিক মাধ্যমে তা সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
🌟 গুণীজনদের পদার্পণ
আমরা গর্বিত, বেতার বিদ্যাসাগরে পদার্পণ করেছেন বহু গুণীজন। তাঁদের মধ্যে অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী অজয় চক্রবর্তী, শ্রী প্রতুল মুখোপাধ্যায়, শ্রী রূপঙ্কর বাগচী, প্রখ্যাত সাহিত্যিক শ্রী শমীক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ইতিহাসবিদ ড. অন্নপূর্ণা চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ ও মঞ্চাভিনেত্রী ড. সেঁজুতি মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক ও কোলকাতা প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর এবং বিশিষ্ট প্রাবন্ধিক অভ্র ঘোষ।
📻 সম্প্রচার
বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল— আজকের দিনটি, সুভাষিতাবলী, সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, কচিকাঁচাদের অনুষ্ঠান, কৃষি বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্য সচেতনামূলক অনুষ্ঠান, গান গল্প আড্ডা, শ্রুতিনাটক ইত্যাদি। উক্ত বিষয়বস্তু সম্প্রচার সময়সূচী মেনে সম্প্রচার পরিধির মধ্যে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচার হয়ে থাকে। সম্প্রচারের সময় বিষয়বস্তু Copyright এর ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়।
🎙️ বিষয়বস্তু রেকর্ডিং
বেতার বিদ্যাসাগর সমস্ত বিষয়বস্তু এবং Content তার নিজস্ব স্টুডিও তে রেকর্ডিং করে থাকে এবং Editing Software মাধ্যমে Edit করে সম্প্রচার যোগ্য করে।
শিল্পী চয়নের ক্ষেত্রে আধুনিক শিল্পীদের কে সবসময় প্রাধান্য দেওয়া হয়। তবে নাটক ও অনান্য বিশেষ কিছু ক্ষেত্রে বাইরের শিল্পীদের আমন্ত্রণ করে বিষয়বস্তু রেকর্ডিং করে থাকি। বেতার স্টুডিও বিগত বছর গুলিতে বিভিন্ন সময়ে বিশিষ্ট কলাকুশলী, গায়ক, ব্যক্তিবর্গ, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, নাট্যকার, কবি, লেখক, সাহিত্যিক, বেতার বিদ্যাসাগরে এসেছেন। এবং তাদের মূল্যবান মতামত অভিজ্ঞতা, জীবনশৈলী পরামর্শ, উন্নতির চাবিকাঠি বিষয়ে মতামত দিয়েছেন। বিষয়বস্তু রেকডিং এবং সম্প্রচারের ক্ষেত্রে আঞ্চলিক ভাষা হিসেবে সাঁওতালি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়।
🤝 সামাজিক দায়বদ্ধতা
বেতার বিদ্যাসাগর বিষয়বস্তু সম্প্রচারের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা বিষয়টি বিশেষভাবে প্রাধান্য দেয়। তাই বিভিন্ন আঞ্চলিক জনগণের জন্য স্বাস্থ্য সচেতনামূলক অনুষ্ঠান, কৃষক ভাইদের জন্য কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে এবং গ্রামে গ্রামে ক্যাম্প করে তারা সচেতনতার প্রচার করে।
🌾 কৃষি পাঠশালা
আঞ্চলিক কৃষক ভাইদের কথা মাথায় রেখে মাটির স্বাস্থ্য ও গুণাবলী সংরক্ষণের জন্য জৈবিক সারের গুরুত্বের প্রচারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহযোগীতায় PM Pranam Project শুরু করা হয়েছিল এবং বেতার বিদ্যাসাগর সেই Project গ্রহণ করেছে এবং তার সার্থক রূপ দান করেছে। এই Project এর মাধ্যমে ধেড়ুয়া, মোহনপুর, ডেবরা, চন্দ্রকোনা, কেশপুর এলাকার চাষী ভাইদের মাটি ও স্বাস্থ্য, জৈবিক সারের সঠিক ব্যবহার ও গুরুত্ব, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কু-প্রভাব ও বিভিন্ন চাষের পদ্ধতি সম্পর্কে সচেতনমূলক সম্প্রচার করা হয়েছে।
🏆 “মাতৃশক্তি” শারদ সম্মান
বেতার বিদ্যাসাগর গত ২০২২ সাল থেকে প্রতিবছর একটু ব্যতিক্রমি এবং অনন্য ভাবে “মাতৃশক্তি” শারদ সম্মান অত্যন্ত সফলতার সাথে সংগঠিত করে চলেছে। মেদিনীপুর শহর ও শহরতলীর ৩০টিরও বেশী পূজো কমিটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অভিজ্ঞ বিচারকদের চূড়ান্ত বিচারে বিজয়ী পূজো কমিটি গুলোকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে “মাতৃশক্তি” শারদ সম্মানে পুরষ্কৃত করা হয়। ২০২৫ সালে আমরা এই “মাতৃশক্তি” শারদ সম্মান সফলতার সাথে চতুর্থবর্ষ পূরণ করেছি।
📥 Downloads
Official Forms & Documents
-
1
The Hon'ble Vice-Chancellor – Chairperson
-
2
The Registrar
-
3
Professor Koushiki Dasgupta, Vidyasagar Professor, Department of History
-
4
Dr. Joyjit Ghosh, Professor, Department of English
-
5
Dr. Priyanka Haldar Mallick, Associate Professor, Department of Zoology
-
6
Shri Arindam Chakrabarti, formerly associated with All India Radio – External Advisor
-
7
Shri Nirmalya Mukhopadhyay – External Advisor-cum-Member
-
8
Shri Siddhartha Santra
-
9
The Executive Director of Computer Centre – Convener